১. আমরা কী তথ্য সংগ্রহ করি
- মোবাইল নম্বর — ওয়ালেট অ্যাকাউন্ট ও অর্ডার চিহ্নিত করতে
- অর্ডারের তথ্য — লিংক/ইউজারনেম, সার্ভিস, পরিমাণ, মূল্য, সময়
- পেমেন্টের তথ্য — পেমেন্ট মাধ্যম, TrxID এবং আপনি আপলোড করলে পেমেন্ট প্রুফের স্ক্রিনশট। আমরা কার্ড বা ব্যাংক অ্যাকাউন্ট নম্বর সংগ্রহ করি না।
- সাপোর্ট টিকিট — আপনার মেসেজ ও সংযুক্ত ফাইল
- ব্রাউজারে সংরক্ষিত তথ্য — লগইন সেশন টোকেন (সর্বোচ্চ ৩০ দিন), থিমের পছন্দ ও সাইটের কিছু ক্যাশ। এগুলো আপনার ডিভাইসে থাকে।
২. কীভাবে ব্যবহার করি
- অর্ডার প্রসেস, পেমেন্ট যাচাই, রিফান্ড/রিফিল ও সাপোর্ট দিতে
- প্রতারণা ও অপব্যবহার ঠেকাতে
- সাইটের কার্যক্ষমতা ও সেবা উন্নত করতে
৩. কার সাথে শেয়ার হয়
- সার্ভিস প্রোভাইডার — অর্ডার সম্পন্ন করতে শুধু লিংক ও পরিমাণ পাঠানো হয়। আপনার মোবাইল নম্বর বা পিন পাঠানো হয় না।
- অ্যাডমিন নোটিফিকেশন — অর্ডার ও পেমেন্টের খবর আমাদের অ্যাডমিন চ্যানেলে (Telegram) যায়।
- অবকাঠামো — তথ্য Google Sheets/Drive-এ এবং সাইট Cloudflare-এ চলে। এই সেবাদাতারা তাদের নিজস্ব নিয়মে স্ট্যান্ডার্ড সার্ভার লগ রাখতে পারে।
- আমরা আপনার তথ্য বিক্রি করি না। আইনি বাধ্যবাধকতা ছাড়া তৃতীয় পক্ষকে দিই না।
৪. পিন ও নিরাপত্তা
আপনার পিন সরাসরি সংরক্ষণ করা হয় না; এনক্রিপ্টেড (হ্যাশ করা) আকারে থাকে। বারবার ভুল পিন দিলে লগইন সাময়িক বন্ধ হয়। তবুও কোনো অনলাইন ব্যবস্থা শতভাগ নিরাপদ নয়, তাই পিন কাউকে বলবেন না।
৫. কুকি ও ট্র্যাকিং
আমরা বিজ্ঞাপনের জন্য ট্র্যাকিং কুকি ব্যবহার করি না। সেশন ও থিম মনে রাখতে ব্রাউজারের লোকাল স্টোরেজ ব্যবহার হয়; ব্রাউজার ডেটা মুছলে এগুলো চলে যাবে।
৬. আপনার অধিকার
আপনি আপনার তথ্য দেখতে, সংশোধন বা মুছে ফেলার অনুরোধ করতে পারেন। তবে লেনদেনের রেকর্ড হিসাব ও বিরোধ নিষ্পত্তির জন্য কিছু সময় রাখা লাগতে পারে। অনুরোধ জানান WhatsApp বা সাপোর্ট টিকিটে।
৭. শিশুদের তথ্য
এই সাইট প্রাপ্তবয়স্কদের জন্য। জেনেশুনে অপ্রাপ্তবয়স্কদের তথ্য সংগ্রহ করা হয় না।
৮. নীতি পরিবর্তন
এই নীতি বদলালে এই পেজে নতুন তারিখসহ প্রকাশ করা হবে।