দ্রুত সারসংক্ষেপ: শুরু হওয়ার আগে ওয়ালেটে পেইড অর্ডার নিজেই বাতিল করা যায়। শুরু হয়ে গেলে বাতিলের অনুরোধ করা যায়, অ্যাডমিন যাচাই করে সিদ্ধান্ত দেন। রিফিল শুধু রিফিল-সক্ষম সার্ভিসের Completed অর্ডারে।
১. অর্ডার বাতিল
- ওয়ালেটে পেইড ও এখনো Pending অর্ডার "অর্ডার হিস্ট্রি" থেকে সরাসরি Cancel করা যায়। টাকা সঙ্গে সঙ্গে ওয়ালেটে ফেরত যায়।
- Processing অর্ডার বা bKash/Nagad/Binance দিয়ে পেইড অর্ডার-এ "Cancel request" পাঠাতে হয়। অ্যাডমিন যাচাই করে জানান।
- প্রোভাইডারে একবার শুরু হয়ে যাওয়া অর্ডার বাতিল নাও হতে পারে।
২. রিফান্ড যখন পাওয়া যায়
- ওয়ালেটে পেইড অর্ডার Rejected/Canceled হলে টাকা স্বয়ংক্রিয়ভাবে ওয়ালেটে ফেরত যায়।
- অন্য মাধ্যমে পেইড অর্ডার Rejected হলে সাপোর্টে যোগাযোগ করুন; যাচাই করে ওয়ালেটে যোগ বা অন্য উপায়ে ফেরত দেওয়া হয়।
- সার্ভিস প্রদান করা সম্ভব না হলে (যেমন সার্ভিস বন্ধ হয়ে গেছে) অসম্পন্ন অংশের টাকা ফেরতযোগ্য।
৩. রিফান্ড যখন পাওয়া যায় না
- ভুল লিংক, ভুল ইউজারনেম বা ভুল পরিমাণ দিলে।
- অ্যাকাউন্ট বা পোস্ট প্রাইভেট থাকলে বা অর্ডার চলাকালীন লিংক বদলালে/মুছে ফেললে।
- সম্পন্ন হওয়া অর্ডার পরে "পছন্দ হয়নি" কারণে।
- কয়েকটি সার্ভিসের ক্ষেত্রে প্ল্যাটফর্মের কারণে সংখ্যা কমে গেলে (নিচে রিফিল দেখুন)।
৪. রিফিল
- রিফিল শুধু Refill ট্যাগযুক্ত সার্ভিসের Completed অর্ডারে প্রযোজ্য। ট্যাগ না থাকলে রিফিল নেই।
- সম্পন্ন হওয়ার পর ৩০ দিনের মধ্যে রিফিল চাওয়া যায় (সার্ভিসভেদে বদলাতে পারে)।
- অর্ডার হিস্ট্রির Refill বাটন থেকে নিজেই রিফিল চান। একবার চাওয়ার পর ২৪ ঘণ্টা অপেক্ষা করতে হয়; একটি অর্ডারে সর্বোচ্চ ৫ বার।
- অ্যাকাউন্ট প্রাইভেট করলে, ইউজারনেম/লিংক বদলালে বা বন্ধ করলে রিফিল দেওয়া যায় না।
- রিফিল চালু আছে কিনা সার্ভিসের কার্ডে Refill ট্যাগ দেখে নিন।
৫. কতক্ষণ লাগে
ওয়ালেট রিফান্ড তাৎক্ষণিক। অন্য মাধ্যমে ফেরত ও রিফিলের অনুরোধ সাধারণত ২৪ ঘণ্টার মধ্যে যাচাই হয়; ব্যস্ত সময়ে একটু বেশি লাগতে পারে।
৬. যোগাযোগ
অর্ডার আইডিসহ WhatsApp বা সাপোর্ট টিকিটে জানান।